১৬৬০: ইংল্যান্ডের প্রথম চার্লসের মৃত্যুদণ্ডে স্বাক্ষরকারী ব্যক্তিদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আজ ১৭ অক্টোবর। ১৯৩৩ সালের আজকের দিনে জার্মানিতে নাৎসি শাসন ও ইহুদিবিদ্বেষী হুমকির মুখে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। নিউজার্সির প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে যোগ দিতে ইউরোপ ছেড়েছিলেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই ছিলেন আইনস্টাইন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৪৬: স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড ফ্রান্সে যুদ্ধ চলাকালে বন্দি হন এবং ১১ বছর টাওয়ার অব লন্ডনে বন্দি থাকেন।
১৬৬০: ইংল্যান্ডের প্রথম চার্লসের মৃত্যুদণ্ডে স্বাক্ষরকারী ব্যক্তিদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৬৬২: ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ফ্রান্সের কাছে ৩ লাখ ২০ হাজার পাউন্ডে ডানকার্ক বিক্রি করে দেন।
১৭৭৭: যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে সারাটোগায় ব্রিটিশ জেনারেল জন বারগয়েন আত্মসমর্পণ করেন।
১৮৫৫: বিশ্ববিখ্যাত বেসেমার পদ্ধতিতে ইস্পাত তৈরির পেটেন্ট অনুমোদিত হয়।
১৮৮৮: মার্কিন বিজ্ঞানী থমাস আলভা এডিসন অপটিক্যাল ফোনোগ্রাফ বা প্রথম চলচ্চিত্র যন্ত্রের পেটেন্ট আবেদন করেন।
১৯৩৩: নাৎসি শাসনের কারণে জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে আসেন আলবার্ট আইনস্টাইন।
১৯৬১: প্যারিসে আলজেরীয় বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলায় দুই শতাধিক মানুষ নিহত হন।
১৯৭৯: মাদার তেরেসা নোবেল শান্তি পুরস্কার পান।
জন্ম
১৭৬০: অঁরি দ্য সাঁ-সিমোঁ, ফরাসি সমাজ সংস্কারক।
১৭৮০: রিচার্ড এম. জনসন, যুক্তরাষ্ট্রের নবম উপরাষ্ট্রপতি।
১৮৫৯: চাইল্ড হাসাম, মার্কিন চিত্রশিল্পী।
১৯২৮: জিমি ব্রেসলিন, মার্কিন সাংবাদিক ও ঔপন্যাসিক।
মৃত্যু
১৮৪৯: ফ্রেদেরিক শোপাঁ, পোলিশ বংশোদ্ভূত সুরকার ও পিয়ানোবাদক।
১৯৯১: টেনেসি আর্নি ফোর্ড, মার্কিন সংগীতশিল্পী।
