চট্টগ্রামের মিরসরাইয়ে থানাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী শিশু হাফেজ মোহাম্মদ উসামা। ৩০ পারা কোরআন হিফজ প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখানো এই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।... বিস্তারিত
