ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দি সিরিয়াল, 'কিউকি সাস ভি কাভি বহু থি।' এই ধারাবাহিকে তুলসী বিরানির চরিত্রে অভিনয় করে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। একতা কাপুর প্রযোজিত বালাজি টেলিফিল্মসের এই সিরিয়াল ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল।
দীর্ঘ আট বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করার পর, প্রায় দু 'দশক পেরিয়ে দর্শকদের মন জয় আরও একবার সিজন ২ নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরেছে এই ধারাবাহিক। ২০২৫ সাল থেকে শুরু হয়েছে 'কিউকি সাস ভি কাভি বহু থি ২।' ১৭ বছর পর স্মৃতি ইরানিকে আরও একবার পুরনো তুলসী চরিত্রে অভিনয় করতে দেখে দর্শক মহলে কৌতুহল ছিল চোখে পড়ার মতো। যদিও এবার সফর শেষ হতে চলেছে এই ধারাবাহিকেরও। জানা যাচ্ছে আগামী ২০ অক্টোবর টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে।
ধারাবাহিক শেষ হওয়ার আগে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন পর্দার তুলসী অভিনেত্রী স্মৃতি ইরানি। সেখানেই দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তিনি কখনই কাজ চাইতে লজ্জাবোধ করেন না। তাই ২০২৪ সালে এই সিরিয়ালে অভিনয় করার জন্য অপেক্ষার না করে নিজেই ফোন করেছিলেন তিনি, এবং কাজের জন্য অনুরোধ করেছিলেন।
প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনেও সাফল্য এসেছিল স্মৃতি ইরানির। কেন্দ্রীয় সরকারের হাত ধরে পেয়েছিলেন মন্ত্রিত্ব সামলানোর দায়িত্ব। যদিও পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন তিনি। আর তারপরেই আরও একবার অভিনয় জগতে ফেরার ইচ্ছা হয় তাঁর।
স্মৃতি ইরানি জানিয়েছেন সেদিন তিনি কারও ফোনের অপেক্ষায় না থেকে নিজেই ফোন করে কাজ চেয়েছিলেন। অভিনেত্রীর কথায়, 'আমি খুবই গর্বিত যে সেদিন আমি ফোন করেছিলাম। চাকরি চাইতে আমি কখনই বিব্রত বোধ করি না।' তিনি মনে করেন শুরুতে যেমন তিনি কাজের জন্য সুযোগ খুঁজেছিলেন, এখনও তিনি প্রয়োজন হলে কাজ চাইতে রাজি। তার মতে একজন শিল্পী কাজ চাইলে কখনও ছোট হয়ে যায় না। তিনি মনে করেন কোন কাজ চাওয়ার সাথে নতুন করে কাজ শুরু করার যে সাহস পাওয়া যায় তার গুরুত্ব কম নয়।
https://youtu.be/uc8rfW3anwI?si=eyt4l5LmBLKMwnPW
অন্যদিকে টেলিভিশনের পর্দায় স্মৃতি ইরানির সফর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ঠিকই, তবে তিনি সুযোগ পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে আগ্রহী। আসলে দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকার পরেও অভিনয়ের প্রতি টান থেকেই তিনি আবারও পর্দায় ফিরতে সমান আগ্রহী।
