The Sangbad · সাধারণ
তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমছে রাতের তাপমাত্রা
১৫/১০/২০২৬

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থান এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র সম্পর্কে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে।রাজধানী ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।
মূল প্রতিবেদনে যান ↗