আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসার মোঃ নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন কুমার বসু, আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার সমীর কুমার, আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম অশিষ কুমার রায়, আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরওয়ার আলম, এসময় আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ।
আলফাডাঙ্গা জামায়েত ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান সহ আলফাডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, এ ছাড়া সভায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রবীর কুমার বিশ্বাস, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
