সমাজে ইতিবাচক পরিবর্তন, অদম্য মনোবল এবং স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০ জন তরুণ চেঞ্জমেকারকে ভূষিত করা হলো ঐতিহ্যবাহী ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ সম্মাননায়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ-এর আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো গালা অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ এবং রিদমের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের নেতৃত্ব, সাফল্য ও সামাজিক প্রভাবকে উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মহামান্য মি. রেটো রেংগলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইভেন্টের উপদেষ্টা মি. এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর মি. শেখ মতিউর রহমান ও মি. জাফির শাফি। অনুষ্ঠানে জেসিআই পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখায় এ বছর পুরস্কার অর্জন করেছেন:
ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, এমপি — মানবিক নেতৃত্ব
মি. মোহাম্মদ মহসিন — নৈতিক নেতৃত্ব
মিস সামানজার সাঈদ — সংস্কৃতি
মি. আমিদ সাকিফ খান — ব্যবসায়িক সাফল্য
মিস লিসা সাহা — একাডেমিক নেতৃত্ব
মি. কাজী আশিকুর রাসুল — সফল উদ্যোক্তা
মি. মোহাম্মদ জহিরুল ইসলাম — স্বেচ্ছাসেবামূলক নেতৃত্ব
মিস আফেইদা খন্দকার — ক্রীড়াক্ষেত্র
মি. মো. রাসেল বিন আহাদ — অর্থনৈতিক উন্নয়ন
মিস আফসান আরা বিন্দু — ব্যক্তিগত সাফল্য
এবারের আয়োজনে সিলভার স্পনসর হিসেবে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রেড কার্পেট।
এছাড়াও ক্রিয়েটিভ পার্টনার সিঙ্গুলারিটি লিমিটেড, কফি পার্টনার ক্রিমসন কাপ, গিফট পার্টনার ক্রাফটিমান, রিফ্রেশমেন্ট পার্টনার জেফির ও ল্যামবার্ট এবং ফ্যাশন পার্টনার হিসেবে ছিল হারমিজন। জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা তরুণদের নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনে কাজ করে যাচ্ছে।
