যেন রানের ফুলঝুরি ছোটালেন! আর যিনি ফুলঝুরি ছোটালেন, তাঁর নাম অভিষেক শর্মা। তাঁর ব্যাট যেদিন চলে, সেদিন বিপক্ষ বোলাররা কেবল দর্শকের ভূমিকায় থাকে। এদিন ইন্দোরে দেখা গেল সেই ছবি। ঝড় তুললেন ‘শর্মাজি কা বেটা’। পাশাপাশি জোড়া বিশ্বরেকর্ডও করলেন। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ব্যর্থতা চোখে পড়ল। অভিষেক-ঈশানরা যে গতিতে রান তুলছিলেন, তাতে মনে হয়েছিল আড়াইশো পার হবে সহজে। কিন্তু টিম ইন্ডিয়া থামল ২২৩ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেললেন ভারতীয় ওপেনার। ১৮ বলে হাফসেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, কেন তাঁকে নিয়ে এত আলোচনা। আর এই ইনিংসের সৌজন্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান করার নজির গড়েছেন তিনি। মাত্র ১০২৪ বলে এই মাইলফলকে পৌঁছে গিয়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের দখলে। ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৬৪ বলে ২০০০ রান পূর্ণ করেছিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক। এবার সেই রেকর্ড অভিষেকের নামে।
Abhishek Sharma looking unstoppable in Indore Updates https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 https://t.co/n93uV3DJcK
— BCCI (@BCCI) October 11, 2026
তাছাড়াও এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরেও ভাগ বসিয়েছেন ভারতীয় ওপেনার। এই ম্যাচের আগে চলতি বছরে তাঁর ছক্কার সংখ্যা ছিল ৬৩। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও পাঁচটি ছক্কা মেরে সেই সংখ্যাকে ৬৮-তে নিয়ে গেলেন অভিষেক। এত দিন এই রেকর্ড একক ভাবে ছিল সূর্যকুমারের দখলে। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা মেরেছিলেন তিনি। এবার সেই নজির স্পর্শ করলেন অভিষেক। তবে এখানেই শেষ নয়। চলতি বছরে এখনও সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাঁর। ফলে ছক্কার সংখ্যায় নতুন রেকর্ড গড়ার হাতছানি থাকছে ভারতীয় ওপেনারের সামনে।
প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথম ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। দলে দুই বদল। শিবম দুবের জায়গায় নেওয়া হয় নীতীশ কুমার রেড্ডিকে। কুলদীপ যাদবের পরিবর্তে প্রিন্স যাদব। শুরুতে সঞ্জু স্যামসনের (৩) উইকেট খোয়ালেও অভিষেক এবং ঈশান কিষান ছিলেন তুরীয় মেজাজে। পাওয়ার প্লের ছ’ওভার ওঠে ৮৭ রান। দুই বাঁহাতি তারকার জুটিতে ওঠে ১১০ রান। রস্টন চেজের বলে ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরতেই কিছুটা তাল কাটে। অধিনায়ক শ্রেয়স আইয়ার (১) ব্যর্থ। তিলক বর্মা (২৮) সেট হয়ে রান আউট। নমন ধীর (১০)-ও রান পেলেন না। নীতীশ রেড্ডি থামলেন ২১ রানে। শেষের দিকে অক্ষর প্যাটেল (২০) থাকায় ভারতের রান ২০০ পেরল। তবে তিনিও রান আউট হলেন।
2⃣0⃣0⃣0⃣ T20I runs
A major milestone for Abhishek Sharma Updates https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 https://t.co/mdBTBjCmHH
— BCCI (@BCCI) October 11, 2026
তবে অভিষেক-ঈশানরা ভারতের জন্য যে বড় রানের মঞ্চ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, তাতে সুর মেলে ধরতে ব্যর্থ মিডল অর্ডার। শেষের দিকে অর্শদীপ সিং ৮ বলে ১১ এবং প্রিন্স যাদবের অপরাজিত ৬ বলে ১৩ ভারতকে ২২৩ রানে পৌঁছিয়ে দেয়। শেষ ওভারে শামার জোসেফকে তিনটি বাউন্ডারি হাঁকান। তবে শেষ বলে ময়ঙ্ক যাদবের উইকেট ভেঙে দেন তিনি। গত ম্যাচে ২৪৯ রান করেও অধরা থেকেছে জয়। ইন্দোরে কী হবে? ফর্মে থাকা ক্যারিবিয়ান ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অর্শদীপ সিংদের সামনে।

A major milestone for Abhishek Sharma Updates https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 https://t.co/mdBTBjCmHH