বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট-অন-রেকর্ড ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. জহিরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ অক্টোবর) তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
মো. জহিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মো. জহিরুল ইসলাম ১৯৯৫ সালের ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন।
এফএইচ/এমএএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
