
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করলেন বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করেছেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আলম চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেওঘর ইউনিয়নের জয়নগর এলাকার জহির উদ্দিন খন্দকার (গফুর)'র বাড়ি থেকে আতকাপাড়া, মরহুম জামিন মিয়ার বাড়ির মোকাম হয়ে খাঁহাটি ও ১২ মাস চলাচলি এ রাস্তার কাজ উদ্বোধন করা হয়।
এ রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচলে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।
দেওঘর ইউনিয়নের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা ও যুবসমাজের আইকন হিসেবে পরিচিত মনসুর আলম চৌধুরীর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তাঁর সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
