সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট আউটলেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় হোম ডেকর ব্র্যান্ড কারুজ বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন সাত ধরনের হোম ডেকর পণ্য উন্মোচন করা হয়। এর পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও নিয়মিত গ্রাহকদের নিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নতুন পণ্যের তালিকায় রয়েছে বেডকভার, ক্যান্ডেল, ডোরম্যাট, বিভিন্ন ধরনের গাছ, ব্রেইডেড পণ্য, প্ল্যান্টার ও লন্ড্রি বাস্কেট। ঘর সাজানোর পাশাপাশি দৈনন্দিন ব্যবহারেও কাজে আসবে এমন পণ্যগুলো কারুজের হোম ডেকর সংগ্রহে নতুন সংযোজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় হোম ডেকর ভ্লগার, কারুজের নিয়মিত গ্রাহক এবং কারুজ টিমের সদস্যরা। নতুন পণ্য দেখার পাশাপাশি অতিথিরা অংশ নেন বিভিন্ন মজার গেমস ও ফটো সেশনে। ছিল হোম ডেকর নিয়ে আলোচনা, ঘর সাজানোর নানা পরামর্শ, খাবারের আয়োজন এবং অতিথিদের জন্য বিশেষ উপহার। এদিন উপস্থিত গ্রাহকদের জন্য সব পণ্যে ১০ শতাংশ বিশেষ ছাড়ও দেওয়া হয়।
কারুজ বাংলাদেশের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেন, সাত বছরের এই পথচলায় আমাদের সবচেয়ে বড় পাওয়া গ্রাহকদের ভালোবাসা ও আস্থা। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের আয়োজন। এই বিশেষ দিনে নতুন কিছু পণ্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও ঘর সাজানোর জন্য নতুন নতুন ডিজাইন ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে আসা একজন হোম ডেকর ভ্লগার বলেন, কারুজের পণ্যে রং ও নকশার বেশ বৈচিত্র্য রয়েছে। নতুন পণ্যগুলোও ভালো লেগেছে। বিশেষ করে দেশীয় একটি ব্র্যান্ড ঘর সাজানোর এত ধরনের পণ্য নিয়ে কাজ করছে, এটি সত্যিই প্রশংসনীয়।

কারুজের একজন নিয়মিত গ্রাহক বলেন, অনেক দিন ধরেই কারুজের পণ্য ব্যবহার করছি। এবার নতুন পণ্যগুলো সরাসরি দেখার সুযোগ হলো। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে ভালো লেগেছে।
কারুশিল্প ও কারুকার্য শব্দের ভাবনা থেকে কারুজ নামের উৎপত্তি। দেশীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে ব্র্যান্ডটি তৈরি করে আসছে বিভিন্ন ধরনের হোম ডেকর পণ্য। পাট, কাঠ, সুতি কাপড়সহ নানা উপকরণ ব্যবহার করে তৈরি এসব পণ্যে দেশীয় নকশার পাশাপাশি আধুনিক ঘর সাজানোর চাহিদাকেও গুরুত্ব দেওয়া হয়।
নতুন পণ্য উন্মোচন ও গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে উত্তরার নতুন সেন্টার পয়েন্ট আউটলেটে শেষ হয় কারুজের এই বিশেষ আয়োজন।