দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সরকারের আমন্ত্রণে এ সফর।
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর পর বাংলাদেশের সাংস্কৃতিক দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পাকিস্তানি কর্মকর্তারা ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় চার দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল।
শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তান সরকারের আমন্ত্রণে দলটি ইসলামাবাদে পৌঁছায়। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশি সাংস্কৃতিক দলকে অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মুহাম্মদ আইয়ুব জামালি, দেশটির জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষে সাংস্কৃতিক দলকে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে সফররত দলে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা রয়েছেন।
দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

