সিলেটে এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প
সংবাদ বিজ্ঞপ্তি · ২১ অক্টোবর, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
বুধবার এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, সাধারণ মানুষ যেন সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করে। তিনি সামাজিক সংগঠনসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেডক্রিসেন্টের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তারেক আহমদ খান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ তাহমিদ সুবহান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
