পুকুরে পড়ে গিয়েছে গাড়ি।
Published on
:
1 min read
তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যুর অভিযোগ। বুধবার ন্যাজাট থানা এলাকার বয়ারমারি এলাকায় এই ঘটনা ঘটে। সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় আরও দু’জন আহত হয়েছেন বলেও অভিযোগ। গাড়িটি একটি টোটোয় ধাক্কা মেরে সামনে পুকুরে উল্টে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে গাড়িতে সুকুমার ছিলেন না। প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ব্যক্তিগত কাজে ওই গাড়িটি নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। বয়ারমারির কাছে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে।
এক নজরে
ন্যাজাটের বয়ারমারিতে গাড়ির ধাক্কায় টোটোতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িটি একটি টোটোকে ধাক্কা মেরে পুকুরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার সময়ে সুকুমার মাহাতো গাড়িতে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করছে ন্যাজাট থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা সামনে একটি গাড়ি চলে আসায় সামলাতে না পেরে বাঁ দিকে থাকা একটি টোটোতে ধাক্কা মেরে পুকুরে গিয়ে পড়ে প্রাক্তন বিধায়কের গাড়ি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তাঁরা টোটোতে ছিলেন। আরও দু’জন গুরুতর আহত হন। সকলেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসিন্দা।
আহতদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্তে ন্যাজাট থানার পুলিশ।