মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ও মেহেরপুর জেলা স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ৪১৭তম রোভার নেতা বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মেহেরপুর সরকারি কলেজে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়। এতে মেহেরপুর জেলার বিভিন্ন কলেজের রোভার লিডাররা অংশগ্রহণ করেন।
কোর্সে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা রোভারের সম্পাদক ও সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন এবং সাবেক সম্পাদক ফাররুক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে রোভার লিডারদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং রোভার কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
The post মেহেরপুর সরকারি কলেজে ৪১৭তম রোভার নেতা বেসিক কোর্স সম্পন্ন appeared first on Meherpur News.
