
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মঙ্গলবার সিউড়ির DRDC হলে পুজো কমিটি গুলির চেক প্রদান অনুষ্ঠান হয়। এ দিন বীরভূমের সিউড়ি থানার আইসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায় কড়া বার্তা দিয়ে বলেন, ‘পুজোয় হাঁড়ি ভাঙা বা মিউজিক্যাল চেয়ারের মতো আনন্দ-প্রতিযোগিতা করুন, তবে মারামারি করলে পুলিশ খালি হাতে ফিরবে না।’ পাশাপাশি, রাতে পুলিশের কড়া নজরদারি এড়াতে এবং শহরকে মাদকমুক্ত রাখতে তিনি পুজো কমিটিগুলোকে সহযোগিতা ও তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
