সৌদি আরবের গুরুত্বপূর্ণ চারটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। তবে এর প্রায় ১০ মিনিট পর তা আবার প্রত্যাহার হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
তবে প্রায় ১০ মিনিট পরে কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এ ঘটনার একদিন আগে দেশটির পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে।
এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরো আটজন।
The post সৌদির চার শহরে সতর্কতা জারি appeared first on Ctgtimes.com.
