বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
মাধবপুরে ৫ হাজার তালের বীজ বপন করলেন ইউএনও
- আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
- ১৯ বার পড়া হয়েছে
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা জুড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধের লক্ষ্যে ৫ হাজারেরও বেশি তালের বীজ রোপণ করা হয়। স্থানীয় প্রশাসন (ইউএনও) এবং সামাজিক সংগঠন “মাধবপুর মানবিক টিম” এর যৌথ ও পৃথক উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও রাস্তার পাশে ধাপে ধাপে এই বীজ বপন করা হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পাশে লেকের পাড়ে তালের বীজ বপন করে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। এ বছর প্রথমে বুল্লা ইউনিয়নের মানবিক টিমের অর্থায়নে ৯শ বীজ বপন করে। পরে উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসানের সৌজন্যে মৌজপুর-ঘিলাতুলী ৯শ, সুলতান টু শাহপুর পর্যন্ত ১১শ, গুমুটিয়া থেকে নদীর পার ৩শ, আদাঐর থেকে মাল্লা রাস্তায় দুই পাশে ৪শ, এছাড়াও মানবিক টিমের কামরুলের মাধ্যমে আরো ২হাজার তালের বীজ উপজেলা জুড়ে বপন করা হয়। তালবীজ বপন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি রাফিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ্ মৈত্রী রায়, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা,তেলিয়াপাড়া বাগানের ম্যানেজার দেওয়ান লিটন আহমেদ, সংগঠক বোরহান উদ্দিন, জুয়েল মিয়া, ইমন খাঁন, জাহাঙ্গীর মিয়া সহ প্রমুখ। উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন,জনপদে জীবনরক্ষায় তালগাছের বিকল্প নেই। বেশি করে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানি কমানো সম্ভব। পাশাপাশি মানবিক টিমের প্রতি আমার সহযোগিতা থাকবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


