
পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের এ অর্থের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে তুলে দিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর ও ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেক তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
The post সরকারি কোষাগারে পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ appeared first on অর্থসূচক.
