ফটিকছড়িতে জঙ্গলে পাওয়া নবজাতককে দত্তক নিতে শতাধিক পরিবারের আগ্রহ

ফটিকছড়ি উপজেলার পাইন্দং -এর সড়কের ধারে জঙ্গলের ভিতর পাওয়া নবজাতক কন্যা শিশুটিকে আইনি প্রক্রিয়ায় দত্তক নেওয়ার জন্য ইতিমধ্যে শতাধিক পরিবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক আবেদন করেছেন।
বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে চিকিৎসাধীন আছে।
জানা গেছে, শিশুটি উদ্ধারের পর থেকেই তাকে লালন-পালনের দায়িত্ব নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিঃসন্তান দম্পতিসহ অসংখ্য আগ্রহী মানুষ ভিড় জমাচ্ছেন।
দত্তক দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে ইউএনও আরও বলেন, “আমরা নিয়মানুযায়ী আবেদন করা পরিবারগুলোকে ডেকে তাদের সাক্ষাৎকার গ্রহণ করব। এরপর সব দিক বিবেচনা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য পরিবারের কাছে শিশুটিকে দত্তক দেওয়া হবে। তবে দত্তক দেওয়া হলেও বাচ্চাটির ভবিষ্যৎ ও সুরক্ষার কথা চিন্তা করে প্রশাসন সবসময় তার খবরাখবর রাখবে।”
উল্লেখ্য, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আমতলী গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে ওই কন্যা নবজাতক শিশুটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর পর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঐ শিশুটি এখন সুস্থ রয়েছে।
এই বিভাগের আরো খবর





