নিজেকে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার দাবি, নাম পরিবর্তন করে রাফি পরিচয়ে চলাফেরা এবং পরে অন্য এক তরুণীকে বিয়ে- এমন ঘটনায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির পূর্বের নাম সুমা আক্তার। তিনি সদর উপজেলার চন্ডিপুর গ্রামের দুলু ইসলামের সন্তান। বর্তমানে তিনি নিজেকে সুমি ইসলাম রাফি নামে পরিচয় দিচ্ছেন এবং পুরুষ হিসেবে পরিচিত হওয়ার দাবি করছেন। সম্প্রতি অন্য এক তরুণীর সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে এলে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তার পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। পরে নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দেওয়া এবং তরুণীকে বিয়ের বিষয়টি জানাজানি হলে ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দেয়।
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছে। কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন, আবার কেউ প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কথা বলছেন। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করে প্রকৃত তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।
The post ঠাকুরগাঁওয়ে মেয়ে থেকে ছেলে হওয়ার দাবি, অন্য তরুণীকে বিয়ে ঘিরে চাঞ্চল্য appeared first on Dhaka Protidin.
