কালবেলা · সাধারণ
মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৫/১০/২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালবেলার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।
মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কালবেলা প্রতিনিধি মাসুদ রহমান এনামুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কালবেলা প্রতিনিধি মিল্টন খান, কোটালীপাড়া উপজেলা কালবেলা প্রতিনিধি নাবিলা খান এবং কাশিয়ানী উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি ইবাদুল রানা।
বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, কালবেলা আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗