পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর, Ei Samay এবং শতদ্রু দত্তের উদ্যোগে বিশেষ ভাবনা ‘আমার শহর আমার মানুষ’। পুজোর আনন্দে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পুজো প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে রেস্টিং লাউঞ্জ। প্রবীণ নাগরিক ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য থাকবে বসার ও বিশ্রামের ব্যবস্থা, পানীয় জল, স্বেচ্ছাসেবকদের সহায়তা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা। এই উদ্যোগে সুরুচি সংঘের পুজো মণ্ডপে কী বললেন প্রবীণ নাগরিকরা? দেখুন প্রতিবেদনে।