প্রতিনিধি, শ্রীমঙ্গল · ২৪ অক্টোবর, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন সরানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতে এ অভিযান চালানো হয়।
পৌর প্রশাসনের উদ্যোগে নেওয়া এ কার্যক্রমের উদ্দেশ্য শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বাড়ানো এবং পথচারীদের চলাচলে বাধা কমানো। অভিযানে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করা হচ্ছে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন সরানোর পাশাপাশি সড়ক ও ফুটপাতের অবৈধ দখল ঠেকাতে কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম চলবে। সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা এবং শহরের পরিবেশ সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন।
গুগলে আমাদের খবর পেতে
