কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার স্টেশন রোডে বিষাক্ত রাসায়নিক দিয়ে অপরিপক্ব কলা পাকানোর অভিযোগে ‘হালিমের কলার আড়ত’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে জনসম্মুখে মুচলেকা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যে আই
