October 14, 2026,
বড়লেখা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা ও জুড়ী উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর ১০ প্লাটুন বিজিবি সদস্য দুই উপজেলায় মোতায়েন থাকবে।
এ সময় দিনে ও রাতে যেকোনো সময় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হবে। রেজিস্ট্রেশন বিহীন বাইক, হেলমেটবিহীন চালক এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন পাওয়া গেলে ডাম্পিং করা হবে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থানে থাকবে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

