ঝালকাঠির রাজাপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এর আগে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খৈয়াম উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা এলাকার সামসের হাওলাদার ওরফে সামসের ডাকাতের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ আরও জানায়, তিনটি মামলার মধ্যে একটিতে খৈয়ামের এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যে আই
