অমিতাভ বচ্চনছবি: Facebook
Published on
:
1 min read
প্রতি রবিবার জলসার বাইরে উপচে পড়া ভিড়। অমিতাভ বচ্চনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে এই বিষয়টা দীর্ঘদিন ধরে। জন্মদিনেও তার অন্যথা হয়নি। ১১ অক্টোবর, জন্মদিনে ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অমিতাভ। সেই সময়েই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু ঘটনা।
মিস্টার বচ্চনকে সামনে থেকে দেখার অনুভূতি সবসময়ই অন্যরকম। এক তরুণী অনুরাগী নিরাপত্তারক্ষীদের বাধা অতিক্রম করে অভিনেতা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। শুধু তাই নয়, বাংলোর ভিতরেও ঢুকে পড়েন। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা।
লাল পাঞ্জাবিতে অভিনেতাকে দেখা গিয়েছে সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে। একইসঙ্গে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে অমিতাভ ওই তরুণীকে খানিক এড়িয়ে গেলেন, হাত পর্যন্ত মেলালেন না। এমনকী নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন তরুণীকে সরিয়ে দেওয়ার জন্য।
তবে জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা অনুরাগীর সঙ্গে এমন আচরণ ভালো ভাবে নেয়নি নেটদুনিয়ার একাংশ। অনেকেই অমিতাভের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ভাবে কাউকে দূরে সরিয়ে দেওয়া ঠিক নয়। কেউ আবার বলেছেন, নিরাপত্তা আরও কড়া হওয়া উচিত।
অনেকে কটাক্ষ করে বলেছেন, অনুরাগীদের সঙ্গে অমিতাভ তাঁর স্ত্রী জয়া বচ্চনের মতো আচরণ শুরু করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘একবার হাত তো মেলাতে পারতেন।’ অনেকেই আবার সলমন খানের সঙ্গে অমিতাভ বচ্চনের পার্থক্য টেনেছেন। সলমন হলে একবারের জন্যও তরুণীর সঙ্গে দেখা করতেন বলে মত তাদের।