‘সুস্থ্য থাকতে দৌড়ের কোনো বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নরসিংদী রানার কমিউনিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নরসিংদী আরশীনগর রেলগেইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫শত প্রতিযোগী অংশগ্রহণ করে।
ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, ৫ টায় থেকে হাফ ম্যালাথন ও ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটার মিনি ম্যারাথন উদ্বোধনের পর বেলা ১১টা পর্যন্ত ৩টি ক্যটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীতাদের মাঝে ম্যাডেল , সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
এসময় আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, র্যাস পরিচালক আক্তারুজ্জামান, র্যাস অ্যাম্বাসেডর খবির উদ্দিন ও আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরির পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০জনসহ সর্বমোট ৫২জন প্রতেোযগীকে সম্মাননা জানানো হয়।
