সারা শরীরে ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা হয়ে গত ১৩ দিন ধরে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।
তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা সুস্থতার পথে, জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহি সদস্য কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।
তার সঙ্গে আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও সোমবার খালেদা আক্তার কল্পনাকে দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন হাসো।
তারা জানান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। ইমরান বলেন, তার ভাইরাসজনিত সমস্যা ছিল পুরো শরীরে। ৪/৫ দিন ধরে কথা বলতে পারছিলেন না। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। চলতি সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন।
সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে।
বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। খালেদা আক্তার কল্পনা সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছিলেন।
