স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
এই কর্মসূচির অংশ হিসেবেরোববার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর রেলগেট গোরহাঙ্গা চত্বরে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার জেমী, প্রকাশনা সম্পাদক আসমানী আক্তার আঁখি, কার্যনির্বাহী সদস্য সবুজ, শাহীদ, পিন্টু এবং সদস্য রাহাত, ইমন, হামিম, সিয়াম, নূর হোসেন প্রমুখ।
সোনালী/জগদীশ রবিদাস
The post রাজশাহীতে নিসচার মাসব্যাপী কর্মসূচি appeared first on সোনালী সংবাদ.
