মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): মঙ্গলবার মানসিক হতাশা ও দুশ্চিন্তা আপনাকে কিছুটা গ্রাস করতে পারে। ব্যবসায় পুরনো কোনও সমস্যা নতুন করে মাথাচাড়া দিতে পারে, তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করলে সমাধানের পথ খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য ও বাধা-দুইয়েরই সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): মঙ্গলবার আপনার কাছে সাফল্যের কোনও খবর আসতে পারে। নতুন কাজ শুরু করার পরিকল্পনা থাকলে দিনটি আশাব্যঞ্জক হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবসায় আয় বাড়ানোর নতুন পথ খুলে যেতে পারে, তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন। প্রেমের সম্পর্কে সাময়িক বাধা বা দূরত্ব তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমার সম্ভাবনা রয়েছে।
মিথুন (২২ মে – ২১ জুন): মঙ্গলবার প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বাধার মুখে পড়তে পারেন। বিশেষ করে আত্মীয়দের হস্তক্ষেপে ব্যক্তিগত জীবনে অস্বস্তি বাড়তে পারে। দাম্পত্য সম্পর্ক মতের অমিল দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের কোনো বিষয়কে কেন্দ্র করে সাময়িক অশান্তি তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে, যার প্রভাব আপনার মানসিক অবস্থার উপর পড়বে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এগিয়ে চলুন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): মঙ্গলবার প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে মতের অমিল বা ভুল বোঝাবুঝির কারণে মানসিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার প্রভাব কর্মক্ষেত্রেও পড়তে পারে, ফলে কাজে মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। চিকিৎসার প্রয়োজনে বিদেশযাত্রার পরিকল্পনা সামনে আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন। মানসিক চাপ এড়িয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার চেষ্টা করুন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): মঙ্গলবার প্রেমের সম্পর্কের জটিলতা মেটাতে কিছুটা সময় লাগতে পারে। তাই প্রিয়জনের উপর অযথা চাপ সৃষ্টি না করে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। কর্মক্ষেত্রে একাধিক বাধার মুখোমুখি হলেও নিজের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসের জোরে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পুরনো কোনও সমস্যার সমাধান খুঁজে পাওয়ার সুযোগ থাকবে। নিজের লক্ষ্যে স্থির থাকুন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): মঙ্গলবার প্রেমের ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে পুরনো দূরত্ব কমতে পারে এবং প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া আরও ভালো হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কর্মক্ষেত্রেও দীর্ঘদিনের বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ বাড়তে পারে। পাশাপাশি শারীরিক অস্বস্তি বা অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। নিজের শরীরের যত্ন নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): মঙ্গলবার দাম্পত্য জীবনের পুরনো সমস্যা অনেকটাই কমে আসতে পারে। সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ থাকবে। তবে পারিবারিক সম্পত্তি নিয়ে নতুন করে বিবাদ বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। এ ধরনের বিষয়ে আবেগের পরিবর্তে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া জরুরি। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং নিজের দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। সামগ্রিকভাবে ব্যক্তিগত জীবনের জটিলতা সামলে কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার দিন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): মঙ্গলবার প্রেমের সম্পর্ক নিয়ে মনে কিছুটা সংশয় থাকলেও পরিস্থিতি শেষ পর্যন্ত অনুকূল হতে পারে। প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করলে মনের দ্বিধা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতির সুযোগ আসবে। কর্মক্ষেত্রেও নতুন দায়িত্ব বা অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ তৈরি হলে উত্তেজিত না হয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): মঙ্গলবার ব্যবসায় পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে স্বস্তি দেবে। প্রেমের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সুযোগ থাকবে। বন্ধুর সহযোগিতায় আর্থিক লাভ বা নতুন উপার্জনের পথ তৈরি হতে পারে। তবে বন্ধুর পরামর্শে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচারবুদ্ধি কাজে লাগান। পরিকল্পনা অনুযায়ী এগোলে দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মঙ্গলবার কোনও আত্মীয়ের কারণে আপনার সাফল্যের পথে বাধা তৈরি হতে পারে। ব্যক্তিগত বা পারিবারিক বিষয় কর্মজীবনেও প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে কখনও অনুকূল, কখনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কেও সাময়িক বাধা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত পড়াশোনা ও একাগ্রতা বজায় রাখতে পারলে ভালো ফল পাওয়ার আশা রয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): মঙ্গলবার প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ প্রেমের প্রস্তাব দিলে তাতে ইতিবাচক সাড়া দেওয়ার কথা ভাবতে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা বুঝে নেওয়া জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা বা মনোযোগের অভাব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করলেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। ব্যবসায় লাভ ও সমস্যার মিশ্র প্রভাব থাকবে। হতাশ না হয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যান।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মঙ্গলবার বন্ধুর সহযোগিতায় প্রেমের সম্পর্কের কোনও পুরনো সমস্যা মিটে যেতে পারে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে উন্নতির পথে সহকর্মীর বাধা বা অসহযোগিতার মুখে পড়তে পারেন। এক্ষেত্রে নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন এবং অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হতে পারে। পাশাপাশি নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে এবং সঠিকভাবে এগোতে পারলে সাফল্য পাওয়ার আশা রয়েছে।
