নিজস্ব প্রতিবেদক:
সেবা, আত্মত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে শুরু হলো নতুন পথচলা।
সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে নবগত রোভার সহচরদের বরণ ও সুশৃঙ্খল স্কাউটিং জীবনের দিকনির্দেশনা দিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ওরিয়েন্টেশন অনুষ্ঠান-২০২৬’।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং নবগত সহচরদের ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত অতিথি ও শিক্ষকমণ্ডলী।
* প্রধান অতিথি: প্রফেসর মোঃ আব্দুল হাশেম (অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি, সাতক্ষীরা সরকারি কলেজ)
* বিশেষ অতিথি: প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ (উপাধ্যক্ষ ও সহ-সভাপতি, সাতক্ষীরা সরকারি কলেজ)
* বিশেষ অতিথি: বিপাশা বিশ্বাস (রোভার নেতা, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)
* বিশেষ অতিথি: প্রোফেসর ডাঃ মোঃ শাহিনুর রহমান
সম্পদক, শিক্ষক পরিষদ, ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ (রোভার নেতা, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)
* সভাপতি: মোঃ শরিফুল ইসলাম (রোভার নেতা ও গ্রুপ সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)
নতুন এই রোভার সহচরদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল উৎসবমুখর। তারা স্কাউটিং মূল্যবোধ লালন করে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগত সকল রোভার সহচরকে জানাই সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের অভিনন্দন!
The post নবগত রোভার সহচরদের ‘ওরিয়েন্টেশন অনুষ্ঠান-”২০২৬” appeared first on দৈনিক পরিবর্তন.
