কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানটি পালিত হয়েছে।
এই দিবস উপলক্ষে সকালে একটি রেলি বের হয় র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি শামসুর নাহার শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,লতিফপুর সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন নেছা কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম হোসেন সানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
