দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আলজেরিয়ায় পৌঁছালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়াবিষয়ক মহাপরিচালক আবদেলমালেক বুহেদ্দু তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রতিমন্ত্রী আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, কৃষি খাতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।
