প্রধান শিক্ষক মোবারক হোসেন মৃধার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোবারক হোসেন মৃধা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন মৃধা (৫২) মারা গেছেন। রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের মৃত আব্দুর রশিদ মৃধার ছেলে।
ছাত্রজীবনে মোবারক মৃধা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সরকারি শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে দক্ষ ও মেধাবী শিক্ষক হিসেবে উপজেলাজুড়ে পরিচিত ছিলেন। সর্বশেষ তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দুলাল হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর শিকারপুর বন্দর নেছারিয়া নূরানী মাদ্রাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

