in চাঁদপুর
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জামালপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী এবং অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরীর বড় ভাই ও ইমপ্রেস গ্রুপের সাবেক ম্যানেজার আকবর হোসেন চৌধুরী।
এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
স্টাফ রিপোর্টার/
২০ অক্টোবর ২০২৬
