Published on
:
1 min read
শহরের রাস্তায় চালানোর পাশাপাশি মাঝেমধ্যে লং রাইডে যাওয়ারও শখ রয়েছে? অফিসে যাওয়ার পাশাপাশি টুকটাক ঘুরতে যেতেও পছন্দ করেন? দেড় লক্ষ টাকা বাজেটে VLF Starda ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ হতে পারে আপনার চয়েস। সম্প্রতি এ দেশে সংস্থার নতুন দু’টি স্কুটার লঞ্চ হয়েছে। কী কী ফিচার রয়েছে এই স্কুটারে, দেখে নিন বিস্তারিত।
সম্প্রতি ভারতের বাজারে VLF Starda City এবং Max Trim স্কুটার দু’টি লঞ্চ করেছে। দু’টি স্কুটার একই প্ল্যাটফর্ম এবং মোটর দিয়েই তৈরি। তবে, দুই স্কুটারেই বেশ কিছু পার্থক্য রয়েছে। City ভ্যারিয়েন্টটিতে রয়েছে একটি ২.১৬ kWh-এর ব্যাটারি প্যাক। সংস্থার দাবি অনুযায়ী, স্কুটারটির টপ স্পিড ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং রেঞ্জ ১৩০ কিলোমিটার। প্রতিদিনের যাতায়াতের জন্য এই স্কুটারের রেঞ্জ এবং স্পিড আদর্শ।
অন্য দিকে, Max Trim এডিশনে রয়েছে দু’টি ২.১৬ kWh-এর ব্যাটারি প্যাক। সংস্থার দাবি অনুযায়ী, স্কুটারটির রেঞ্জ ২৫০ কিলোমিটার। প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি মাঝেমধ্যে লং রাইডের জন্য পারফেক্ট এই স্কুটার।
দু’টি স্কুটারেই থাকছে ১৪ ইঞ্চির অ্যালয় হুইল। এর পাশাপাশি, টেলিস্কোপিক সাসপেনশনও থাকছে স্কুটারে। এর পাশাপাশি, সামনে ও পেছনে ডিস্ক ব্রেকের সুবিধাও থাকছে। এ ছাড়াও, তিনটি রাইডিং মোড, ডিজিটাল ডিসপ্লে এবং মোবাইল চার্জিং পোর্টও থাকছে।
ভারতের বাজারে City ভ্যারিয়েন্টটির দাম শুরু ১,১৯,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে, Max Trim ভ্যারিয়েন্টটির দাম শুরু ১,৫৫,৫৫০ টাকা থেকে।
