কাশিয়ানীতে বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা ম-প পরিদর্শন করেন সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় পূর্ণ আশ্বাস দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পি, ইউএনও মো. শাহিন মিয়া, ওসি মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপদেষ্টা আবজাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা ও ইনামুল শেখ, যুববিষয়ক সম্পাদক মোরাদ মৃধা, মানবাধিকারবিষয়ক সম্পাদক লিটু শেখ, যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, জেলা যুবদলের সাবেক সদস্য, কাশিয়ানী সাংবাদিক ফোরামের সভাপতি লিটন সিকদার, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, কর্মী সুজন মোল্লা, পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় প্রমুখ। বিভিন্ন ম-পে বক্তব্য রাখতে গিয়ে এমপি সেলিমুজ্জামান বলেন, সংসদ নির্বাচনে আমাকে যে পরিমাণ ভোট দিয়েছেন, তা আমার প্রত্যাশার চেয়েও বেশি। আপনারা কখনোই নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমি আপনাদের পরিবারের একজন। যেকোনো সমস্যা জানাবেন, সবসময় আপনাদের পাশে থাকব। ম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিভিন্ন দাবি দ্রুত পূরণের প্রতিশ্রুতি দেন এমপি।