টুপ টুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু: ঘটনাস্থলে তদন্ত কমিটি
সরওয়ার আজম মানিকপ্রকাশ:
কক্সবাজারে উখিয়ার পাটুয়ারটেকে টুপ টুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু ও সাতজন আহতের ঘটনার তদন্তে গেলেন কক্সবাজারের জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তাসনিম জাহানের নেতৃত্বে কমিটির সদস্যরা।
রোববার (১৮অক্টোবর) দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ৭ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট স্থানীয়দের বক্তব্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকা নানা বিষয়ে খোঁজ খবরে নিচ্ছেন।
এসময় ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম ) তাসনীম জাহান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপ টুপ রিসোর্টটির ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনের কোন ধরণের অনুমোদন ছিল না। ঘটনায় আগুনের সূত্রপাতের কারণ সহ অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা বিষয়ে তদন্ত কমিটির সদস্যরা তথ্য সংগ্রহ করছেন। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগে চুড়ান্ত নোটিশ প্রদান করা হলেও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা কোন ধরণের কার্যকর ব্যবস্থা নেয়নি।
তবে তদন্তের পর অভিযুক্ত প্রতিষ্ঠানটির কি কি ধরণের অনিয়ম রয়েছে তার সার্বিক তথ্যাদি উপস্থাপন করা সম্ভব হবে।
এছাড়া মৃত উদ্ধার ১০ জনের লাশের পরিচয়ের ঘিরে বিভ্রান্তির ব্যাপারে তদন্ত কমিটির প্রধান বলেন, ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনদের সঙ্গে তদন্ত কমিটির সদস্যদের যোগাযোগ হয়েছে। কিন্তু তাদের তথ্যের সাথে লাশের সংখ্যার মিল থাকলেও মৃতদেহগুলো অঙ্গার হয়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃতদের ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
