‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিবার ও নিজ নিজ ঘর থেকে দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ ও পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জহিরুল ইসলাম এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
