স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় লালন আখড়াবাড়ি এলাকায় মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, এ ঐতিহাসিক স্থানকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির মাঠ ও মাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে কুমারখালী থানার ওসি জানিয়েছেন।
লালন আখড়াবাড়ি বাউল সাধনা, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ঐতিহাসিক স্থান। ফকির লালন শাহের দর্শনে মানবপ্রেম, সাম্য, সম্প্রীতি ও শুদ্ধ জীবনবোধ বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর স্মৃতিবিজড়িত এ স্থানে গাঁজা সেবনের উপকরণ উদ্ধারের ঘটনা নতুন করে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে।
স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় লালন আখড়াবাড়ি এলাকায় মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, এ ঐতিহাসিক স্থানকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য লালন শাহ এর ১৩৬ তম তিরোধান দিবস মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা চলছে। আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এই তিরোধান দিবস পালন করা হবে।