কালবেলা · খেলাধুলা
বড় ধাক্কা খেল বাংলাদেশ, জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের
১৭/১০/২০২৬

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোট পাওয়ায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে আজ টস করেছেন সহঅধিনায়ক তাওহীদ হৃদয়। টসের সময় তাওহীদ জানান, ‘লিটন দাসের কিছু চোট সমস্যা আছে।’
এরপর এলো আরও বড় দুঃসংবাদ। ত্রিদেশীয় সিরিজের পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন লিটন দাস। এ বিষয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস গতকালকে একটা কমপ্লেইন করার কারণে হিপ জয়েন্টের, রাইট হিপ জয়েন্টে—তো আমরা গতকালকে একটা এমআরআই করায়েছি। তো এমআরআই রিপোর্টে আসছে যে ওর একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টের মধ্যে। তো লিটন আজকে তারপরেও একটু ট্রাই করছিল ফিটনেস টেস্টে, চেষ্টা করছে যে পারা যায় কিনা, সো হি ইজ নট অ্যাভেইলএবল। ও যতটুকু বেঞ্চমার্ক, ওই বেঞ্চমার্ক ক্লিয়ার করতে পারে নাই যতটুকু আমরা চাই। সো হি ইজ নট অ্যাভেইলএবল ফর দিস সিরিজ।’
মূল প্রতিবেদনে যান ↗