চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমান্ড। নবগঠিত এ কমিটিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন ভূঁইয়া আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কাঞ্চন ভূঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধাগণ। কমিটির অন্য সদস্যরা হলেনÑ যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ভূঁইয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা এবং বীর মুক্তিযোদ্ধা আহসান উল্যাহ। পরিচিতি সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম। মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজের প্রত্যয় ব্যক্ত করে আহ্বায়ক মাইন বলেন, এ উপজেলায় প্রায় ৮ শত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। দেশের সূর্যসন্তানদের অধিকার ও সম্মান রক্ষায় আমরা দায়বদ্ধ। তাদের সঙ্গে নিয়ে সামগ্রিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব। সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ তার বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দ্রুত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।