সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসই’র সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭১ ও ২০৯০ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– সোনারগাঁও টেক্সটাইল, আইপিডিসি, ইসলামী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, নাহি অ্যালুমিনিয়াম, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল, ফার ইস্ট নিটিং, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, শার্প ইন্ডাস্ট্রি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ও এপেক্স স্পিনিং।
এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ, সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি শেয়ারের দর।
