ক্রীড়া ডেস্ক >>
ভেজা আউটফিল্ডের কারণে দীর্ঘ প্রতীক্ষার পর টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ দল। ১০ রানের মধ্যেই পড়ে গিয়েছিলো ২ উইকেট। দিনের বাকি সময়টা এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে চোয়ালবদ্ধ দৃঢ়তায় পার করেছে সাদমান ইসলাম। একাদশে ফিরেই ফিফটি করেছেন তিনি। অবশ্য এই পথে ২বার জীবন পান তিনি, জীবন পান দিপুও।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে শনিবার দ্বিতীয় টেস্টের প্রথমদিন খেলা হয়েছে কেবল ৩০ ওভার। তাতে ২ উইকেটে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ১০০ বলে ৫০ রান করে ক্রিজে আছেন সাদমান। ৬৩ বলে ১২ রান করে তার সঙ্গী দিপু।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ২/২০, সিলস ০/২২, শামার জোসেফ ০/১০, আলজারি জোসেফ ০/১৩, গ্রেভস ০/১১, হজ ৯/০, ব্র্যাথওয়েট ০/০)
