সাকসেস এন্টারপ্রেনার অফ বাংলাদেশ আয়োজিত গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (সিজন-১) ২০২৬-এ সম্মানিত হয়েছেন আশু ফটোগ্রাফির সিইও ও মালিক আব্দুল্লাহ আল আবরার (আশির্বাদ)।
দেশের ফটোগ্রাফি অঙ্গনে সৃজনশীলতা, পেশাদারিত্ব ও মানসম্মত কাজের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছে আশু ফটোগ্রাফি। সেই অবদানের স্বীকৃতি হিসেবে সাকসেস এন্টারপ্রেনার অফ বাংলাদেশ আয়োজিত গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (সিজন-১) ২০২৬-এ সম্মানিত হন প্রতিষ্ঠানটির সিইও ও মালিক আব্দুল্লাহ আল আবরার (আশির্বাদ)।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এমপি নাদিয়া পাঠান (পাপন), এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং জাসাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. লিয়াকত আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা তাসলিমা আক্তার কনিকা এবং ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মেহজাবিন।
আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি উদ্যোক্তাদের কাজকে উৎসাহিত করে, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগায় এবং নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যেতে আগ্রহ বাড়ায়।
আশু ফটোগ্রাফির এই অর্জন প্রতিষ্ঠানটির মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার স্বীকৃতি বলে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত কাজ ও নতুন উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বিআলো/শিলি