ভারতের ১৬ বছর বয়সি এক কিশোরের বাঁ চোখের ওপরের অংশে দাঁত গজানোর বিরল ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এবারই প্রথম।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাঁ চোখের ওপর ব্যথাহীন ফোলা নিয়ে হাসপাতালে যায় ওই কিশোর। কিছুদিন পরে তার ভ্রু ও ওপরের চোখের পাতার মাঝামাঝি ত্বক ভেদ করে শক্ত, সাদা দুটি অংশ বেরিয়ে আসে।
পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যানের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত হন, কিশোরটির চোখের কোটরের ওপরের অংশে একটি পূর্নাঙ্গ দাঁত রয়েছে।
মুখের বাইরে দাঁত গজানোর বিরল অবস্থা
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মুখের বাইরে দাঁত গজানোর এই অবস্থাকে বলা হয় একটোপিক টুথ। এর আগে নাকের ভেতরের অংশে এবং মুখের তালুতে এ ধরনের দাঁত গজানোর ঘটনা দেখা গেছে। কবে চোখের কোটরে দাঁত গজানোর ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরটির মুখে বা মাথায় আঘাত পাওয়ার কোন ইতিহাস নেই। তার কোন জিনগত রোগের তথ্যও পাওয়া যায়নি। সিটি স্ক্যানে মাথার খুলির অন্য কোথাও দাঁতের অস্তিত্ব পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, অস্বাভাবিক এ অবস্থার কারণ জানতে চিকিৎসকেরা এখনো অনুসন্ধান করছেন।
অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা সফলভাবে দাঁতটি অপসরণ করেছেন। অস্ত্রোপচারের পর ফোলাভাব কমে এসেছে এবং ভবিষ্যতের ঝুঁকি ও কমেছে বলে জানা চিকিৎসকেরা।
ঘটনাটির বিস্তারিত বিবরণ আমেরিকান অ্যাকাডেমিক অব অপথ্যালমোলজির একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সূত্র: এনডিটিভি ও সামা টিভি