কক্সবাজার টেকনাফে ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নাফ নদীর উপকূল থেকে ২০০ মিটার চরঘেরা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে নাফ নদী ও সাগরের বিভিন্ন মাছঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহরুল হক এবং টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল হক।
টেকনাফ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহরুল হক বলেন, অভিযান পরিচালনা করার সময় নদী ও সাগরে মৎস্য আহরণের নৌকা দেখা যায়নি। পাশাপাশি নাফ নদী ও সাগর ছিল নৌকা শূন্য। এ অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
শেয়ার করুন
