চুনারুঘাটে মায়ের অভিযোগে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিক মিয়া (১৯)। তিনি উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, দণ্ডপ্রাপ্ত আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। তার বিরুদ্ধে পাওয়া মায়ের
অভিযোগের সত্যতা পাওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
