
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: AI
Published on
:
1 min read
দেশের শেয়ার বাজারে বৃদ্ধির আবহ বজায় থাকল সপ্তাহের শেষ সেশনে। শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে শুরু করে কিছুক্ষণের জন্য লাল হয়েছিল সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ। তার পরে ফের তা সবুজ হয়। সকাল ১০টা ৫ মিনিটে, সেনসেক্স বেড়েছে ২১১ পয়েন্ট বা ০.২৮ শতাংশ। অন্য দিকে নিফটি৫০ বেড়েছে ০.৩১ শতাংশ বা ৭২ পয়েন্ট। এর জেরে ২৩০০০-এর গণ্ডি পেরিয়েছে এই সূচক। নিফটি আইটি সেক্টরাল ইনডেক্স প্রায় ৩ শতাংশ বেড়েছে।
